ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

তেহরানের ৪০০ বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়া হবে

Published: 17 June 2025 17:06

ছবি: সংগৃহীত

তেহরানের বাংলাদেশিদের স্থানান্তরিত করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে

তেহরানের বাংলাদেশিদের স্থানান্তরিত করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। তেহরানের প্রায় ৪০০ বাংলাদেশিকে নিরাপদ স্থানে নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী ।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এ তথ্য জানান।

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানান, তেহরানে বাংলাদশিরা নিরাপদ স্থানে যেতে চান। ইতোমধ্যেই ১শ জন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তেহরানের ৪শ নাগরিককে সরিয়ে নেওয়া হবে। তারপর তাদের নিরাপদে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Related