বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Published: 09 March 2026 16:03

রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া নিজের বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ম

রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া নিজের বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (৮ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর পোস্টে উল্লেখ করেন, "ধন্যবাদ, বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম।

 

আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।" এর আগে সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মানহানি মামলার আবেদন করেছিলেন রমনা থানা বিএনপি নেতা আশরাফুল ইসলাম।

 

মামলার অভিযোগে বলা হয়েছিল, গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সময় মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। তবে এই মামলার পরপরই বিএনপি কেন্দ্রীয়ভাবে ওই নেতাকে শোকজ করলে পরিস্থিতি শান্ত হয় এবং নাসীরুদ্দীনও তাঁর আগের অবস্থান থেকে সরে এসে সমঝোতার ইঙ্গিত দেন।

Shamiur Rahman

Please share your comment:

Related