ইসরায়েলের হামলা
ইরানে নিহত বেড়ে ২২৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে আলোচনার আহ্বান জানিয়েছেন
গত শুক্রবার থেকে ইরানে ইসরায়েলের হামলায় দেশজুড়ে ২২৪ জন নিহত হয়েছে যা স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। খবর বিবিসির।
ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হয়ে উঠেছে এবং হামলা চলছে। রবিবার ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন।
এরইমধ্যে সংঘাত তৃতীয় দিনে গড়িয়েছে। রোববার ইসরায়েলি বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব।
এর আগে শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং বেসামরিক এলাকায় হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান।
সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, আলোচনার জন্য আহ্বান ও বৈঠক চলছে।
