ইসরায়েলে ইরানের হামলা

নিহত বেড়ে ৯, নিখোঁজ ৩৫

Published: 15 June 2025 10:06

ছবি: সংগৃহীত

হাইফা ও তেল আবিব শহরও রয়েছে

বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইলে, যার মধ্যে হাইফা ও তেল আবিব শহরও রয়েছে। মেডিকেল সূত্র ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত নয়জন নিহতের খবর পাওয়া গেছে।

ওই হামলায় আহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এছাড়া, তেল আবিবের দক্ষিণের শহর রেহোভোতে পৃথক একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

শনিবার রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার একটি হাইফার পূর্বে অবস্থিত আরব শহর তামরায় আঘাত হানে।  এতে পাঁচজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছিল চিকিৎসা সংস্থাগুলো। পরে বিবিসি জানায়, ইরানের হামলায় ইসরায়েলে নয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

Related