ইস্তাম্বুলে একত্রিত হয়েছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা।

ইরান-ইসরায়েল ইস্যুতে জরুরি বৈঠক, অংশ নিলেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

Published: 21 June 2025 11:06

সংগৃহীত ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতিমধ্যেই জেনেভায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নিয়ে আলোচনার জন্য গতকাল শুক্রবার (২০ জুন) গভীর রাতে ইস্তাম্বুলে একত্রিত হয়েছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা।

এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থার সপ্তাহান্তিক সম্মেলনের ঠিক আগে। যেখানে সম্প্রতি শুরু হওয়া ইরান-ইসরায়েল বিমান হামলা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ১৩ জুন ভোরে ইসরায়েল অভিযোগ তোলে যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Related