২৩ মে মুক্তি পেয়েছে

রেকর্ড ভেঙেছে ‘ভুল চুক মাফ’!

Published: 02 June 2025 13:06

রাজকুমার রাও অভিনীত ‘ভুল চুক মাফ’ সিনেমাটি দর্শকদের কাছ থেকে তুমুল প্রশংসা কুড়াচ্ছে

বলিউড অভিনেতা রাজকুমার রাও অভিনীত ‘ভুল চুক মাফ’ সিনেমাটি দর্শকদের কাছ থেকে তুমুল প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটির গল্প সময়ের বর্তমান উপর ভিত্তি করে তৈরি। কমেডি ঘরানার এ সিনেমায় রাজকুমারের বিপরীতে অভিনেত্রী ওয়ামিকা গাব্বি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন।

‘ভুল চুক মাফ’ গত ২৩ মে মুক্তি পেয়েছে। সমালোচকদের কাছ থেকেও সিনেমাটি প্রশংসিত হয়েছে। এটি মুক্তি পাওয়ার ১০ দিন পার হয়েছে। রোববার সিনেমাটি নিজেরই গত বেশ কয়েক দিনের রেকর্ড ভেঙেছে। বক্স অফিসে সিনেমাটি ঝড় তুলেছে।

‘ভুল চুক মাফ’মুক্তির দিন ৭ কোটি রুপি, দ্বিতীয় দিন ৯.৫ কোটি, তৃতীয় দিন- ১১.৫ কোটি, চতুর্থ দিন ৪.৫ কোটি, পঞ্চম দিন ৪.৭৫ কোটি, ষষ্ঠ দিন ৩.৩৫ কোটি, সপ্তম দিন ৩.৩৫ কোটি, অষ্টম দিন ৩.২৫ কোটি, নবম দিন ৫.২৫ কোটি, দশম দিন ৬.২৫ রুপি আয় করেছে।

‘ভুল চুক মাফ’ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। ম্যাডক ফিল্মস এ সিনেমাটির প্রযোজনা করেছে। কিছুদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে যে অশান্তির আবহ তৈরি হয়েছিল সেই অবস্থায় সিনেমাটি বড়পর্দার বদলে ওটিটিতে মুক্তির কথা ঘোষণা করা হয়। এরপর ২৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

Related