গল টেস্ট
প্রথম সেশনে ৩ উইকেট নেই টাইগারদের
গলের পিচ ব্যাটিংবান্ধব
গলের পিচ ব্যাটিংবান্ধব, তা মোটামোটি সবাই জানে। সে বিবেচনায় স্কোরবোর্ডের দিকে তাকালে কিছুটা হতাশ হতেই হয় বাংলাদেশকে। কারণ, এমন ইতিবাচক কন্ডিশনে নেমেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সেশনেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ২৮ ওভার ব্যাট করে বিনিময়ে সফরকারীরা পেয়েছে ৯০ রান।
চতুর্থ উইকেটে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি করে মধ্যাহ্নবিরতিতে গেছেন নাজমুল হোসেন ও মুশফিকুর রহিম। শান্ত ২৫ আর মুশফিক ২০ রানে অপরাজিত।
আজ মঙ্গলবার গলে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
৫৩ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন সাদমান। ৩৩ বলে ২৯ রান করেন মুমিনুল। ব্যাট করছেন শান্ত-মুশফিক।
BAN: (40.1 ov) 129/3
