জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
সাংবাদিক আনিস আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত থেকে জামিন পেয়েছেন
সাংবাদিক আনিস আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত থেকে জামিন পেয়েছেন।
আইনজীবী তাসলিমা জাহান পপি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে থাকা দুটি মামলার উভয়টিতেই জামিন পাওয়ায় বর্তমানে কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
গত ১৫ জানুয়ারি দুদকের দায়ের করা মামলায় তাঁর বিরুদ্ধে ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়, যার মধ্যে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদের কোনো বৈধ উৎস খুঁজে না পাওয়ায় একে অবৈধ সম্পদ হিসেবে গণ্য করা হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা আরও একটি মামলায় গত ৫ মার্চ তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। বর্তমানে এই দুটি জামিন আদেশ কার্যকর হওয়ার ফলে গত ২০ ডিসেম্বর থেকে কারাগারে থাকা এই সাংবাদিকের মুক্তির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
Shamiur Rahman
