নতুন সেনাপ্রধানকে জেনারেল র্যাংক ব্যাজ পরান নৌবাহিনী এবং বিমানবাহিনী প্রধান
বৃহস্পতিবার (২৪ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও বিমানবাহিনী প্রধান
বৃহস্পতিবার (২৪ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শফিউদ্দিন আহমেদ বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
গত ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সেনাপ্রধানের দায়িত্ব দেয়া হয়। এর আগে তিনি সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
