জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী মীর আব্দুস সাহিদ

Published: 16 June 2025 20:06

এর আগে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূর্ত) ও একাধিক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর আব্দুস সাহিদকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গত ৪ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-১ শাখার উপসচিব মোঃ হাসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে মীর আব্দুস সাহিদকে প্রধান প্রকৌশলীর (রুটিন দায়িত্ব) প্রদান করা হয়।

এর আগে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূর্ত) ও একাধিক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একজন চৌকস ও মেধাবী কর্মকর্তা হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে সাতক্ষীরার এই কৃতি সন্তান প্রকৌশলী মীর আব্দুস সাহিদের।

Shamiur Rahman

Related