এসসিআরএফের সভাপতি আশীষ, সম্পাদক জাহাঙ্গীর
আজ সোমবার রাজধানী ঢাকার পুরানা পল্টন লাইনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় দুই বছর মেয়াদি ১৫ সদস্যবিশিষ্ট এ নতুন কমিটি গঠন করা হয়
শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে আশীষ কুমার দে (সংবাদ সারাবেলা) ও লায়ন জাহাঙ্গীর আলম (ইউএনবি)।
আজ সোমবার রাজধানী ঢাকার পুরানা পল্টন লাইনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় দুই বছর মেয়াদি ১৫ সদস্যবিশিষ্ট এ নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির সম্পাদকীয় পদে অন্যরা হলেন—সহসভাপতি অমরেশ রায় (সমকাল), যুগ্ম সম্পাদক রাজন ভট্টাচার্য (কালবেলা), সাংগঠনিক সম্পাদক জিলানী মিল্টন (নয়া দিগন্ত), অর্থ সম্পাদক তানভীর আহমেদ (বাংলা নিউজ২৪.কম), প্রকাশনা ও দপ্তর সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন (আমাদের কণ্ঠ) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মশিউর রহমান রুবেল (ভোরের দর্পণ)।
নির্বাহী সদস্যরা হলেন- পিনাকী দাশগুপ্ত (ইত্তেফাক), এহসান পারভেজ তুহিন (সংবাদ প্রতিদিন), রশীদ মামুন (প্রতিদিনের বাংলাদেশ), এন রায় রাজা (ভোরের কাগজ) এবং সাইফ বাবলু (সংবাদ)। পরবর্তীতে আরও দুজন সদস্য কো-অপ্ট করা হবে।
Shamiur Rahman
