ক্যাটের সহসভাপতি হলেন দ্যা ফিন্যান্স টুডের সম্পাদক মতিউর রহমান

Published: 03 June 2022 11:06

এক শুভেচ্ছা বার্তায় ক্যাটের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় এল্যামনাই নিউজের সম্পাদক, দ্যা ফিন্যান্স টুডে এবং দ্যা ইনভেস্টর এর উপদেষ্টা সম্পাদক আলী নিয়ামত মোঃ মতিউর রহমানের উত্তরোত্তর সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করেন

সমাজ থেকে ধূমপান, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি দূর করার অভিপ্রায়ে গঠিত ক্যাট-আধুনিক-সাস্ক-হু সাপোর্ট ফোরামের সহসভাপতি মনোনীত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল  দ্যা ফিন্যান্স টুডে এবং পাক্ষিক পত্রিকা দ্যা ইনভেস্টর এর সম্পাদক ও প্রকাশক মোঃ মতিউর রহমান।

ক্যাট-আধুনিক-সাস্ক-হু সাপোর্ট ফোরামের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।

ক্যাটের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় এল্যামনাই নিউজের সম্পাদক, দ্যা ফিন্যান্স টুডে এবং দ্যা ইনভেস্টর এর উপদেষ্টা সম্পাদক আলী নিয়ামত, সিনিয়র সহসভাপতি সাবেক ভিসি ড. রাশিদ আসকারি এবং দৈনিক বংগজননী'র সম্পাদক ও প্রকাশক এবং ক্যাট-আধুনিক-সাস্ক-হু সাপোর্ট ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান জিয়া ক্যাটের সহসভাপতি মনোনীত হওয়ায় মোঃ মতিউর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় ক্যাটের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় এল্যামনাই নিউজের সম্পাদক, দ্যা ফিন্যান্স টুডে এবং দ্যা ইনভেস্টর এর উপদেষ্টা সম্পাদক আলী নিয়ামত মোঃ মতিউর রহমানের উত্তরোত্তর সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করেন। 

Shamiur Rahman

Related