গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর একাদশ দফায় ডাকা অবরোধের প্রথম দিনে রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ৯টা ৫৮ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চত করেন।
তিনি বলেন, রাজধানীর গুলিস্তান মোড়ে বাহন পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।