নতুন দিগন্তে নতুন সূর্যোদয় ভালো কিছুর সন্ধানে

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও'র সাথে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের শুভেচ্ছা বিনিময়

Published: 18 June 2023 23:06

এই সাক্ষাৎে উভয় পক্ষ একে অপরের কুশলাদি বিনিময় করেন ও সংগঠনের সার্বিক অগ্রগতি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়

রুপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের সাথে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নবগঠিত রূপালী ব্যাংক লিমিটেড প্রাতিষ্ঠানিক কমিটির আহবায়ক মরিয়ম খানম ও সদস্য সচিব আলমগীর হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সাক্ষাৎে উভয় পক্ষ একে অপরের কুশলাদি বিনিময় করেন ও সংগঠনের সার্বিক অগ্রগতি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো: দেলোয়ার হোসেন এবং সদস্য সচিব আশরাফ উল আলম ব্যাকুল।

Shamiur Rahman

Related