হাট ও পশুবাহী গাড়িতে চাঁদাবাজি রুখতে আমরা সজাগ আছি: প্রতিমন্ত্রী টুকু
আজ শুক্রবার বিকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের ফাইনাল খেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন
কোরবানির পশু হাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয় সেই ব্যাপারে আমরা সজাক রয়েছি। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ শুক্রবার বিকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের ফাইনাল খেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, চাহিদার চেয়ে বেশি পরিমানে পশু আমাদের মজুদ রয়েছে। কাজেই বাইরে থেকে কোরবানির পশু আনার দরকার নেই। চাহিদা অনুযায়ী সরবরাহ করতে সক্ষম হবো।
তিনি বলেন, পশুর বাজার ব্যবস্থাপনা যাতে সঠিক থাকে সেই অনুযায়ী প্রত্যেক হাটে বেটনারী ডাক্তাররা দায়িত্ব পালন করবে।
চোরাই পথে পশু আসা বন্ধের বিষয়ে তিনি বলেন, কোরবানির পশু কোনভাবেই বাইরের থেকে অবৈধ পথে যাতে প্রবেশ করাতে না পারে। সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও বর্ডায় এলাকায় দায়িত্বরত বিডিআর বাহিনীকে অবহিত করেছি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া সহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Shamiur Rahman
