পাটুরিয়ায় ১৭টি ট্রাক নিয়ে ফেরী নদীতে

Published: 28 October 2021 02:10

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ১৭ টি ট্রাক নিয়ে আজ বুধবার সকাল দিকে আমানত শাহ নামে একটি রো রো ফেরি যানবাহন নিয়ে একপাশ ডুবে যায়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ১৭ টি ট্রাক নিয়ে আজ বুধবার সকাল দিকে আমানত শাহ নামে একটি রো রো ফেরি যানবাহন নিয়ে একপাশ ডুবে যায়। তবে কি কারনে ডুবে গেছে তাৎক্ষিনক ভাবে কেহ বলতে পারে নাই।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপাক মো. জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে সকাল ১০টার দিকে আমানত শাহ নামে একটি বড় ফেরি ১৭ টি ট্রাক নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পাটুরিয়ার ৫নং ফেরিঘাটের পল্টুনের কাছে পৌছানের সময় ফেরি ডুবির ঘটনা ঘটে। তবে ফেরিতে কোন যাত্রীবাহী বাস ছিলো না বলে জানান তিনি। ঘটনাস্থালে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) বাণিজ্য বিভাগের পরিচালক এম এম আশিকুজ্জামান বলেন, ফেরি দুর্ঘটনার কথা আমরা শুনেছি। এ পর্যন্ত  কোন হতাহত অথবা নিখোঁজের কোন খবর পাইনি।

Shamiur Rahman

Related