শিবচরের শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সামাদ খান আর নেই
আজ রোববার (১২ই নভেম্বর) রাত ৮টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
শিবচর নন্দকুমার ইন্সটিটিউশনের প্রাক্তন সিনিয়র শিক্ষক ও শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সামাদ খান (বড় সামাদ স্যার) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার (১২ই নভেম্বর) রাত ৮টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার যোহরের নামাজের পর শিবচরের স্থানীয় বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে।
বর্ষীয়ান শিক্ষক আবদুস সামাদ খান অসংখ্য গুনগ্রাহী, শুভাকাঙ্ক্ষী এবং অনেক মেধাবী শিক্ষার্থী রেখে গেছেন যারা আজ স্ব স্ব কর্মস্থলে নিজেদেরকে বিকশিত করেছেন। তাদেরই একজন হচ্ছেন বহুল আলোচিত নিউজ পোর্টাল 'দ্যা ফিন্যান্স টুডে'র সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান।
মতিউর রহমান তার শিক্ষাজীবনের গুরু আবদুস সামাদ খানের এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Shamiur Rahman
