স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের বার্ষিক সম্মেলন

Published: 17 September 2023 21:09

সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক বাংলাদেশ ব্যাংকের মো. দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন।

সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক বাংলাদেশ ব্যাংকের মো. দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন।
সম্মেলনে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে সোনালী ব্যাংকের মো. আক্কাস আলী আকাশকে সভাপতি এবং জনতা ব্যাংকের আশরাফ উল আলম ব্যাকুলকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
এ ছাড়া সহসভাপতি হিসেবে রূপালী ব্যাংকের মরিয়ম খানম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অগ্রণী ব্যাংকের আসমাউল হুসনা মনি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আইসিবির সুমন কান্তি বাড়ৈ নির্বাচিত হন।
উল্লেখ্য যে ব্যাংকিং খাতের কোন সংগঠনের এই সর্বপ্রথম শীর্ষ পর্যায়ে দুইজন নারী নেতৃত্ব গ্রহণ করেছে।এ নারী নেতৃত্বের ফলে ব্যাংকিং খাতে নারীদের কর্মসংস্থানে আরো জোরালো ভূমিকা রাখবে।
সহ-সভাপতি মরিয়ম খানম স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ রূপালী ব্যাংক ইউনিটের আহবায়ক।

Related