এবার ঈদের ছুটি তিন দিন; থাকছে না বাড়তি বন্ধ

Published: 03 May 2021 22:05

এই সিদ্ধান্ত সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে

এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকছে তিন দিন। এই তিন দিনের বাইরে কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অতিরিক্ত ছুটি দিতে পারবে না। এই সিদ্ধান্ত সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

সোমবার (৩ মে) মন্ত্রিপরিষদের বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, ‘অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকারি বন্ধ এমনিই তিন দিন। তিন দিনের দুদিন শুক্র ও শনি পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার।

বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠান, শিল্পকারখানা এই তিন দিনের বাইরে বন্ধ দিতে পারবে না। ফলে, বৃহস্পতি, শুক্র ও শনি—এ তিন দিনের বাইরে কোনো বন্ধ থাকবে না।

সরকারের এই সিদ্ধান্তের ফলে তিন দিন বন্ধ থাকবে পোশাকশিল্প খাত।

Shamiur Rahman

Related