বিএসএফের সঙ্গে সমঝোতা

বেনাপোল ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ কাজ শুরু

Published: 13 March 2024 12:03

দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে সৃষ্ট জটিলতার সুরাহা সম্ভব হয়েছে। কাজটি যত দ্রুত সম্পন্ন হবে ততই ব্যবসায়ীরা উপকৃত হবে

বেনাপোল স্থলবন্দরে প্রায় দেড় মাস আগে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বাধায় ভেহিক্যাল টার্মিনাল নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়া এই কাজ নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে বৈঠকে সমঝোতা হওয়ায় মঙ্গলবার (১২ মার্চ) বিকেল থেকে আবার নির্মাণ শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দর পরিচালক রেজাউল করিম বলেন, ‘গত ২৫ জানুয়ারি বিএসএফের বাধার মুখে বন্ধ হয়ে যায় ভেহিক্যাল টার্মিনালের একাংশ ও সীমান্ত প্রাচীর নির্মাণ কাজ। অবশেষে সোমবার (১১ মার্চ) বিকেলে বন্দর টার্মিনালে বিষয়টি সমাধানে দু’দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। এদিন বিকেলে পেট্টাপোল বিএসএফ ও বন্দর কর্তৃপক্ষ কাজ করার অনুমতি দেয়। ফলে মঙ্গলবার (১২ মার্চ) বিকাল থেকে শুরু হয়েছে নির্মাণ কাজ।’

বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে সৃষ্ট জটিলতার সুরাহা সম্ভব হয়েছে। কাজটি যত দ্রুত সম্পন্ন হবে ততই ব্যবসায়ীরা উপকৃত হবে।

Shamiur Rahman

Related