প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে পুনরায় নিয়োগ পেলেন নীলুফার আহমেদ

Published: 29 January 2024 02:01

সচিব পদমর্যাদা ও আনুষঙ্গিক সুবিধাসহ নীলুফারকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে নীলুফারের নিয়োগ কার্যকর হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নীলুফার আহমেদ। 

রোববার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত গেজেট জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সচিব পদমর্যাদা ও আনুষঙ্গিক সুবিধাসহ নীলুফারকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে নীলুফারের নিয়োগ কার্যকর হবে। 

নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে আদেশে বলা হয়েছে।  

Shamiur Rahman

Related