প্রভাবশালী প্রতিমন্ত্রীকে হারিয়ে ইতিহাস গড়লেন

দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী ব্যারিস্টার সুমন

Published: 08 January 2024 12:01

মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন ফেসবুকের অতি পরিচিত মুখ। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন ফেসবুকের অতি পরিচিত মুখ। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

এ আসনে নৌকার প্রার্থী ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি টানা দুইবারের সংসদ সদস্য।

হবিগঞ্জ-৪ আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন প্রায় ৪৭ হাজার ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৮৮৪ জন, মহিলা ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪২৩ জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৭৭টি।

এই আসনে উপজেলা ভিত্তিক দেখা যায়- মাধবপুরে মোট ইউনিয়ন ১১টি, মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৩৬২ জন। অপর দিকে চুনারুঘাট উপজেলায় মোট ইউনিয়ন সংখ্যা ১০টি। মোট ভোটার সংখ্যা ২লাখ ৪৩ হাজার ৯৪৬ জন।

Shamiur Rahman

Related