বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হলেন গনপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু

Published: 26 March 2024 21:03

বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের (২০২৪-২০২৫) জন্য এই নির্বাহী কমিটি গঠন করা হয়

বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিবিএএ) ২০২৪-২০২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গনপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু।

এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও সোনালী ব্যাংকের পরিচালক ড. মো. মতিউর রহমান।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে গনপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু বলেন, বরিশালের সন্তান হিসেবে আমি গর্ববোধ করছি। সারাদেশের মানুষের পাশাপাশি এখন থেকে বরিশালের মানুষের জন্যও সাধ্যমত কাজ করার চেষ্টা করবো। এটি আমার জন্য আনন্দের।

তিনি আরও বলেন, আমাকে বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরিশালের ছেলে হিসেবে আমি গর্বিত। আমি অবহেলিত দক্ষিণাঞ্চলবাসীর জন‌্য কাজ করতে চাই।

বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের (২০২৪-২০২৫) জন্য এই নির্বাহী কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটি গঠনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সিরাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের অপর দুই সদস্য বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ মুনসুর আলী সিকদার এবং আবুল কাশেম এসময় উপস্থিত ছিলেন।

উক্ত নির্বাচনে কোষাধ্যক্ষ পদে জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার জানে আলম এবং দপ্তর সম্পাদক পদে জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মো. বখতিয়ার উদ্দিন পুনরায় নির্বাচিত হয়েছেন।

Shamiur Rahman

Related