প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হলেন সনজিত চন্দ্র দাস

Published: 29 January 2024 02:01

রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে ৫৩,০৬০/- নির্ধারিত বেতনে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পুনরায় চুক্তিভিত্তিক পেয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস।

রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে সনজিত চন্দ্র দাসের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

এতে আরও বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সনজিতকে গ্রেড-৯ এর বেতনের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩,০৬০ টাকা নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

Shamiur Rahman

Related