বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

Published: 06 January 2024 01:01

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে

রাজধানীর গোপীবাগ এলাকায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে আগুনের ঘটনায় ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি জানান।

তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে, শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের পাশে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

Shamiur Rahman

Related