প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে পুনরায় নিয়োগ পেলেন নজরুল ইসলাম

Published: 28 January 2024 22:01

তাকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে ৭৮,০০০/- নির্ধারিত বেতনে নিয়োগ করা হয়েছে

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে পুনরায় নিয়োগ পেলেন মো. নজরুল ইসলাম। তাকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে নিয়োগ করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত গেজেট জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে মো. নজরুল ইসলাম এর চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

এতে আরও বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে মো. নজরুল ইসলাম ৭৮,০০০/- নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো

Shamiur Rahman

Related