গুলিস্তান জিপিওর সামনে মালঞ্চ পরিবহণে আগুন
রাজধানীর গুলিস্তান জিপিওর সামনে মালঞ্চ পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
রাজধানীর গুলিস্তান জিপিওর সামনে মালঞ্চ পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠাই। ইউনিটগুলো ১টা ৮ মিনিটে পৌঁছে ১টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়।
