বেনাপোল থেকে ১০টি শক্তিশালী ককটেল উদ্ধার করেছে পুলিশ
শুক্রবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ডিবি এবং পোর্ট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই ককটেলগুলো উদ্ধার করে
সীমান্তবর্তী জেলা যশোরের বেনাপোলের পোর্ট থানার বৃত্তিআচড়া গ্রামের একটি খড়ের গাদা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ টি ককটেল উদ্ধার করেছে যশোর ডিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শুক্রবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ডিবি এবং পোর্ট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এ ককটেলগুলো উদ্ধার করে।
জানা যায়, যশোর ডিবি ও পোর্ট থানা পুলিশ একটি গোপন খবরে জানেন, সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর জন্য দূর্বৃত্তরা বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার বাড়ির পাশে একটি খড়ের গাদায় বিপুল পরিমাণ তাজা ককটেল বোমা মজুদ করেছে।
এমন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথ সেখানে অভিযান চালিয়ে ককটেলগুলো পরিত্যক্ত উদ্ধার করা হয়েছে। কে বা কারা ককটেলগুলো রেখেছে তদন্তপূর্বক জানা যাবে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Shamiur Rahman
