সুমন তালুকদার পেলেন “সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড ২০২৩”
সামাজিক এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান এবং নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সুমন তালুকদারের হাতে ট্রফি তুলে দেন মন্ত্রী
সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুমন তালুকদারকে “সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড ২০২৩” এ ভূষিত করেছে রিয়্যাল হিরোস এক্সপো এন্ড কমিউনিকেশন।
তিনি এসএস বিজনেস কর্পোরেশন লিমিটেড (এসএসবিসিএল) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য জনাব আ.ক.ম মোজাম্মেল হক।
তিনি সামাজিক এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান এবং নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সুমন তালুকদারের হাতে ট্রফি তুলে দেন।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।
Shamiur Rahman
