প্রধানমন্ত্রী কক্সবাজারে
চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ উদ্বোধন করতে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের পাশের অস্থায়ী সভামঞ্চে প্রবেশ করেছেন তিনি।

তার ৫ মিনিট আগে প্রধানমন্ত্রী সড়কপথে কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করেন। এ সময় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন তাকে স্বাগত জানান।
শনিবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুধী সমাবেশ শেষে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ উদ্বোধন করবেন তিনি।