জনতা ব্যাংকে ২০১০ সালে যোগদানকারীদের সংগঠন 'ইও-১০' এর একযুগপূর্তি উদযাপন

Published: 31 January 2023 22:01

সারা দেশ হতে প্রায় ৫০০ এর অধিক সদস্য এ যুগপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহন করেন

জনতা ব্যাংকে ২০১০ সালে এক্সিকিউটিভ অফিসার (সিনিয়র অফিসার) হিসেবে যোগদানকারীদের সংগঠন 'ইও-১০' এর একযুগপূর্তি ও মিলনমেলা সস্প্রতি ঢাকার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সারা দেশ হতে প্রায় ৫০০ এর অধিক সদস্য এ যুগপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

শেখ হুসাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের ২য় পর্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মর্তূজা।

আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নিশিতা বড়ুয়া, ডিফারেন্ট টাচসহ বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

আগামী দুই বছরের জন্য ব্যাচ ইও-১০ এর কার্যকরী পরিষদের নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে জনাব মোস্তফা কামাল রিংকু সভাপতি এবং রাজেশ স্নেহাশীষ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Shamiur Rahman

Related