শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন

Published: 23 April 2024 13:04

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে রাজধানীর শ্যামবাজার ঘাটে থাকা একটি লঞ্চে আগুন লাগে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে রাজধানীর শ্যামবাজার ঘাটে থাকা একটি লঞ্চে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের ফোন পাওয়ার ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। বর্তমানে সদরঘাট নদীর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ও পোস্তগোলা ফায়ার স্টেশনে ২টি ইউনিটসহ মোট ৪টি ইউনিট কাজ করছে।

Related