সোহরাওয়ার্দী হাসপাতাল গিলে খাচ্ছে সিন্ডিকেট- মূল হোতা নাসির
স্বাস্থ্য খাত গিলে খাচ্ছে দুর্নীতিবাজ একটি শক্তিশালী সিন্ডিকেট। দুর্নীতি দমন কমিশন ৫৯ জন দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করলেও অদৃশ্য
স্বাস্থ্য খাত গিলে খাচ্ছে দুর্নীতিবাজ একটি শক্তিশালী সিন্ডিকেট। দুর্নীতি দমন কমিশন ৫৯ জন দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করলেও অদৃশ্য হাতের ইশারায় দুদকের অনুসন্ধান বেশি দূর এগোতে পারি নাই। স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজ সেন্ডিকেটের দুটি ধারা একটি ধারা হল টেন্ডারবাজ সিন্ডিকেট অপরটি হলো প্রশাসনিক বলয়ের সিন্ডিকেট।
সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে মন্ত্রণালয় থেকে দুদক পর্যন্ত সব জায়গায় রয়েছে এদের হাত।
দুদক স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধানে ব্যাপক তথ্য পেলেও তাদের টুটি টি পর্যন্ত ছুতে পারেনি।
দ্য ফিন্যান্স টুডে উক্ত সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত দেশে ও বিদেশের বাহিরে অবৈধ সম্পত্তি নিয়ে বিশেষ অনুসন্ধান শুরু করেছে।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের দুর্নীতিবাজ সিন্ডিকেটের অন্যতম হোতা হিসাব শাখার হিসাব রক্ষক শেখ নাসির উদ্দিন। রাজধানী মিরপুর টোলারবাগ বিলাসবহুল ফ্ল্যাট, মোহাম্মাদপুর বছিলা একটি বাড়ি, মোহাম্মদপুর একটি ফ্ল্যাট, কেরানীগঞ্জের দুটি প্লট। মিরপুর পিরেরবাগ একটি মার্কেট, তার পরিবারের নামে বেনামে বিভিন্ন ব্যাংকের কোটি কোটি টাকা । ঢাকা ও ঢাকার বাহিরে রয়েছে ব্যাপক অবৈধ সম্পদ । আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
