আবারও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী। গত ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি
দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন। তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন।
মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী। গত ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
একাদশ জাতীয় সংসদেও চিফ হুইপ ছিলেন নূর-ই-আলম চৌধুরী। বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
বুধবার (১০ জানুয়ারি) সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাকে চিফ হুইপ হিসেবে নির্বাচিত করা হয়।
সভা থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা, মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচিত করা হয়েছে। আবারও সংসদের স্পিকার হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী।
সকাল ১০ টার পর শুরু হয় শপথ অনুষ্ঠান। প্রথমে রংপুর-৬ আসন থেকে বিজয়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ গ্রহণ করেন। শপথ বইয়েও স্বাক্ষর করেন তিনি।
এরপর আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার। বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান তিনি। দুপুর ১২টার পর জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করেন।
Shamiur Rahman
