দুই বউ নিয়ে মামুনুলের হেফাজতি বিড়ম্বনা

Published: 04 April 2021 16:04

নারায়ণগঞ্জের একটি রিসোর্টে একজন নারীকে নিয়ে ফুর্তি করতে গিয়ে জনগণের হাতে ধরা খান মামুনুল হক

শনিবার (৩রা এপ্রিল) নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। নারায়ণগঞ্জের একটি রিসোর্টে একজন নারীকে নিয়ে ফুর্তি করতে গিয়ে জনগণের হাতে ধরা খান মামুনুল হক। এরপর পুলিশ আসে।

সেসময় মামুনুল দাবি করেন ওই নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী, শরিয়ত সম্মত উপায়ে বিবাহ করেছেন। কিন্তু সেখানে হামলা ভাংচুর করে হেফাজতের নেতাকর্মীরা যখন মামুনুলকে নিয়ে যান তখন মামুনুল তার স্ত্রীকে ফোনে বলেন ওই মহিলা তার স্ত্রী নন, তিনি জনৈক জাফর শহিদুল্লার স্ত্রী।

কিন্তু ওই মহিলার একটি সাক্ষাৎকার গ্রহণ করেছে স্থানীয় জনগণ। সেই সাক্ষাৎকারে ওই মহিলা দাবি করেছেন তিনি মামুনুলের স্ত্রী। এখন স্ত্রী নিয়ে হেফাজতি বিড়ম্বনায় পড়েছেন মামুনুল।

হেফাজত তার এই নারী কেলেঙ্কারি বিষয়টি কীভাবে হেফাজত করবে এবং ইসলামী শরীয়তের ব্যাখ্যা দানকারী তথাকথিত এই ধর্মান্ধ মৌলবাদী কীভাবে নিজেকে লাম্পট্যের অভিযোগ থেকে মুক্তি দিবেন সেটাই এখন দেখার বিষয়।

Shamiur Rahman

Related