অভিষেকেই সাকিবের বাজিমাত

Published: 08 January 2024 12:01

মাগুরা-১ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৫২টি। মোট ভোটার ৪ লাখ ৪৮৭ জন

মাগুরা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে সবকটি কেন্দ্রের ফলাফলে সাকিব আল হাসান বিপুল ভোটে জয়লাভ করেছেন।

মোট ১৫২ কেন্দ্রে তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের কাজী রেজাউল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৯৯৩ ভোট।

মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ মিলনায়তনে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি  ফলাফল ঘোষণা করছেন। 

মাগুরা-১ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৫২টি। মোট ভোটার ৪ লাখ ৪৮৭ জন।

Shamiur Rahman

Related