বৃষ্টিতে জলাবদ্ধতা-যানজট
ঢাকায় আজ মঙ্গলবার (৮ জুন) সকালে থেমে থেমে বৃষ্টি হয়। পরিমাণে খুব বেশি না হলেও এর প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। জীবন ও জীবিকার প্রয়োজনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়েই কাকডাকা ভোর থেকে ক্ষুদ্র ব্যবসায়ী, গার্মেন্টস কর্
ঢাকায় আজ মঙ্গলবার (৮ জুন) সকালে থেমে থেমে বৃষ্টি হয়। পরিমাণে খুব বেশি না হলেও এর প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। জীবন ও জীবিকার প্রয়োজনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়েই কাকডাকা ভোর থেকে ক্ষুদ্র ব্যবসায়ী, গার্মেন্টস কর্মী ও দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষ বাইরে বের হন।
বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে কেউ ছাতা নিয়ে, কেউ প্লাষ্টিক মুড়িয়ে আবার কেউ কেউ কোনো প্রকার ব্যবস্থা না নিয়ে ভিজেই রওনা হন গন্তব্যে। সকালের দিকে রাস্তাঘাটে অপেক্ষাকৃত কম লোকজন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া মানুষের সংখ্যা বাড়তে থাকে।
