রোববার ঢাকায় বিএনপির মানববন্ধন

Published: 08 December 2023 19:12

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। এদিন সকাল ১১টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রোববার সকাল ১১টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। ইতিমধ্যে ঢাকা মহানগর বিএনপি মানববন্ধনের সব প্রস্তুতি গ্রহণ করেছে।

এর আগে গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যদের ঢাকাসহ সারাদেশের জেলা সদরে ১০ ডিসেম্বর মানববন্ধন পালনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

Shamiur Rahman

Related