মমতাকে মোদির শুভেচ্ছা
দিদি ও দিদিইই' সম্বোধনে বাংলায় প্রতিটি প্রচারে মমতাকে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। বাংলায় তৃণমূলের বিরাট জয়ের পর সেই 'দিদি'কে অভিনন্দন জানিয়েছেন তিনি। কোভিড পরিস্থিতিতে বাংলার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন
অবশেষে পশ্চিমবাংলায় বিপুল জয়ের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি নতুন সরকারকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। খবর এনডিটিভির।
দিদি ও দিদিইই' সম্বোধনে বাংলায় প্রতিটি প্রচারে মমতাকে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। বাংলায় তৃণমূলের বিরাট জয়ের পর সেই 'দিদি'কে অভিনন্দন জানিয়েছেন তিনি। কোভিড পরিস্থিতিতে বাংলার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন, ''দলকে আর্শীবাদ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের ধন্যবাদ জানাচ্ছি। আগে বিজেপির তেমন শক্তি ছিল না। তা তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। মানুষের সেবা করে চলবে বিজেপি। সকল কর্মীদের সাধুবাদ জানাচ্ছি।''
তৃণমূল নেত্রীর উদ্দেশে মোদী বলেন, ''পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ের জন্য মমতা দিদিকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলার মানুষের স্বপ্নপূরণ ও কোভিড মোকাবিলায় সবরকম সহযোগিতা করবে কেন্দ্র।''
Shamiur Rahman
