বঙ্গবন্ধুর সমাধিতে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শ্রদ্ধা জ্ঞাপন

Published: 24 June 2023 18:06

পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে নির্মমভাবে নিহত তার পরিবারের সকল সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সমস্ত শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। গত শুক্রবার দুপুরে তারা সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে নির্মমভাবে নিহত তার পরিবারের সকল সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সমস্ত শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন ও সদস্য সচিব আশরাফ-উল-আলম ব্যাকুলের নেতৃত্বে নতুন কমিটির সকল সদস্যগন এই কর্মসূচিতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়কগন মো. আনোয়ারুল ইসলাম, সঞ্জিত কুমার বণিক, মরিয়ম খানম, আরিফ পারভেজ, জাহিদ হাসান, দেলোয়ার হোসেন জীবন, নিজাম উদ্দিন, চৌধুরী বাশার ওয়াদুদ সুমন, মাঈন উদ্দিন ওপেল, এসএম আব্দুল বারেক, ফাহিমা খান, ফয়সাল বিন ওয়াদুদ ও হাসিবুজ্জামান।

এই কর্মসূচিতে উপস্থিত থাকা সদস্যরা হলেন- শাহ আলম, তাজুল ইসলাম, সোহেল তালুকদার, মামুনর রশীদ, গাজী আশরাফুল আলম, দেবাশীষ রায়, আব্দুর রহিম, সুমন কান্তি বৈড়ি, সীদরাতুল ইসলাম রাজীস, রিশাদুল আলম, দীপন কুমার সরকার, ফারুক হোসেন, একেএম মশিউর রহমান, সাদিয়া সুলতানা, আরিফুর রহমান, শহীদুল্লাহ মামুন ও আবুল হাসেম।

পরে কমিটির নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইতে অভিব্যাক্তি লিপিবদ্ধ করেন। পরবর্তীতে সরকারি বিশেষ গণগ্রন্থাগার, যাদুঘর, বঙ্গবন্ধুর পুরনো বাড়িসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

Shamiur Rahman

Related