লংমার্চ টু সচিবালয়

সচিবালয় অভিমুখে যাত্রা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Published: 15 June 2025 16:06

ছবি: সংগৃহীত

সকালে শিক্ষকরা ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করেন

তিন দফা দাবি আদায়ে ১৭তম শিক্ষক নিবন্ধনধারী শিক্ষকরা সচিবালয় অভিমুখে যাত্রা করলে বাধা দেয় পুলিশ। এসময় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা সচিবালয় এলাকা থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার অনুরোধ করলে তা মানতে অপারগতা প্রকাশ করেন তারা। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের দিকে ছয়টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রোববার (১৫ জুন) প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের ৫ নম্বর ফটকে এ ঘটনা ঘটে। সকালে শিক্ষকরা ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করেন। পরে দুপুর দেড়টার দিকে তারা সচিবালয় অভিমুখে রওয়ানা হন।

সরেজমিনে আন্দোলনকারীদের প্রেস ক্লাব মোড়ে অবস্থান চালিয়ে যেতে দেখা গেছে। এছাড়া এ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে থমথমে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডেপুটি কমিশনার মাসুদ আলম বলেন, আমরা যতটুকু জেনেছি পাঁচ-ছয়জন আহত হয়েছেন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। সচিবালয় অভিমুখে তাদের লংমার্চ কর্মসূচি ছিল।

Related