ঈদুল আযহা
প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল আযহার নামায অনুষ্ঠিত হবে
পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত আগামী ৭ জুন হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত বায়তুল মুকাররম মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ জুন) সরকারি এক তথ্য বিবরণীতে ঈদের প্রধান জামাতের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রতি বছরের মতো এবারও বায়তুল মুকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মুকাররমে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
