পুরনো ঢাকার আবাসিক এলাকায় হল নির্মাণে উদ্বেগ: ঢাকা প্রফেশনাল কমিউনিটি
পেশাজীবীদের সংগঠন ঢাকা প্রফেশনাল কমিউনিটি উদ্বেগ জানিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য পুরনো ঢাকার আবাসিক এলাকায় দুটি হল নির্মাণে সরকারের পরিকল্পনায় ঢাকাইয়া পেশাজীবীদের সংগঠন ঢাকা প্রফেশনাল কমিউনিটি উদ্বেগ জানিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ।
সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবির মুখে সরকার সূত্রাপুরের বাণী ভবন ও বংশালের মালিটোলার মতো দুটি আবাসিক এলাকায় ছাত্র হল নির্মাণের পরিকল্পনার কথা জানান। প্রস্তাবিত দুটি জায়গাই মূলত ‘অর্পিত সম্পত্তি’। সরকার এগুলোর দেখভাল করে থাকে।
ঐতিহাসিক ঢাকা শহরের পুরনো এলাকা অত্যাধিক ঘন বসতিপূর্ন। স্থানীয় ও দেশের বিভিন্ন জেলার লোকেরা দীর্ঘদিন পাশাপাশি বসবাস করে আসছেন। আধুনিক উন্নত রাষ্ট্রের আবাসিক এলাকায় হল নির্মাণ করা হয় না। তাছাড়া সরকার পূর্ণাঙ্গ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবকাঠামো নির্মাণে ঢাকার কেরানীগঞ্জে কাজ শুরু করেছে। এ অবস্থায় পুরনো ঢাকায় ছাত্র হল নির্মাণ করা হলে অদূর ভবিষ্যতে জটিলতা তৈরি হওয়ার আশংকা থাকে।
পুরনো ঢাকার আবাসিক এলাকায় ছাত্র হল নির্মাণে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ঢাকা প্রফেশনাল কমিউনিটি।
