পুরান ঢাকায় আবারও প্রেমিকার বাসার সিঁড়িতে যুবকের লাশ

Published: 26 October 2025 10:10

ছবি: সংগৃহীত

বংশাল থানার উপ পরিদর্শক (এসআই) মো. দুলাল হক সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে খবর পেয়ে ওই বাসার চারতলার সিঁড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।  

পুরান ঢাকার বংশাল এলাকায় প্রেমিকার বাসার সিঁড়ি থেকে সজীব (১৯) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) বিকেলের দিকে বংশাল আগামাসি লেনের ৯৩/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ওই বাসার চারতলার সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় ওই শিক্ষার্থীর গলায় জিআই তার পেঁচানো ছিল।

বংশাল থানার উপ পরিদর্শক (এসআই) মো. দুলাল হক সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে খবর পেয়ে ওই বাসার চারতলার সিঁড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।  
প্রথমে তার নাম-পরিচয় পাওয়া না গেলেও মোবাইলের মাধ্যমে পরে তার পরিচয় পাওয়া গেছে। সজীবের গলায় জিআই তার পেঁচানো অবস্থায় উপুড় হয়ে সিঁড়িতে পড়ে ছিল। তবে ওই বাসার চারতলায় শুধু একটি পরিবার থাকতো বলে জানতে পেরেছি। এছাড়া ওই বাসা পুরোটাই গোডাউন। চারতলার ওই বাসা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।

তিনি জানান, ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থীকে গলায় জিআই তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। 

Related