নগর ভবন

২১ তম দিনে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি

Published: 03 June 2025 14:06

নগর ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিপুল সংখ্যক শ্রমিক ও কর্মচারীরা

‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনের চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা

টানা ২১তম দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিপুল সংখ্যক শ্রমিক ও কর্মচারীরা। তাদের দাবি, দেরি না করে আনুষ্ঠানিকভাবে ইশরাককে মেয়র হিসেবে শপথ ও নিয়োগ দিতে হবে।

মঙ্গলবার (৩ মে) সকাল ১০টা থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনের চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা। এখানেই অবস্থান নিবেন বিকাল ৫টা পর্যন্ত। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট বড় মিছিল নিয়ে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা নগর ভবনের আন্দোলনে যোগ দিচ্ছেন।

আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান বলেন, জনগণের মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আমরা একচুলও নড়ব না। তিনি জানান, ইশরাক হোসেন আজ দুপুরে এই আন্দোলনে সরাসরি যোগ দেবেন এবং পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

Related