দূষণের শীর্ষে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

Published: 01 February 2026 15:02

বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৩৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণে বিশ্বের ১২৬টি শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৩৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

রোববার বেলা ১১টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দূষিত শহরের তালিকায় ঢাকার পরই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ২২৯। তৃতীয় স্থানে রয়েছে মিসরের কায়রো, স্কোর ২২৬।

তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর, স্কোর যথাক্রমে ২০৮ ও ২০৩। এর পরই ১৯৪ স্কোর নিয়ে আফগানিস্তানের কাবুল রয়েছে ষষ্ঠ স্থানে এবং সপ্তম স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ, স্কোর ১৮১।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়, আর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Shamiur Rahman

Related