ঢাকা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কার্যালয় ভাঙচুর

Published: 06 August 2024 13:08

সকাল থেকে দফায় দফায় মিছিল করেছে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। তারা প্রত্যেকটি আদালতের ভেতরে দেয়ালে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে তাতে আগুন দেন

ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে আওয়ামীপন্থি আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যালয়।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আইনজীবীরা বলছেন, সকাল থেকে দফায় দফায় মিছিল করেছে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। তারা প্রত্যেকটি আদালতের ভেতরে দেয়ালে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে তাতে আগুন দেন।

নিরাপত্তাজনিত কারণে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে কোনো আসামিকে আদালতে হাজির করেনি কারাকর্তৃপক্ষ।

এই বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ মো. সাদিক ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন জানান, দেশের চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে আসামিবাহী কোনও প্রিজন ভ্যান আসেনি।

Shamiur Rahman

Related