চমক দিয়েই স্পেনের দল ঘোষণা
সবচেয়ে অবাক করা ছিল ২০১০ সালের বিশ্বকাপ জয়ী পেদ্রর দলে জায়গা না পাওয়া। সেই সঙ্গে জায়গা হয়নি বার্সেলোনার রাইট ব্যাকের অন্যতম ভরশার প্রতীক সার্জিয়ো রবার্তোর।
এফটি বাংলা
চমক দিয়েই বিশ্বকাপের জন্য স্পেন দল ঘোষণা করলেন স্পেন কোচ হুলেন লোপেতেগুই। দলে জায়গা পাননি চেলসির স্ট্রাইকার আলভারো মোরাতা।
এছাড়া দলে সুযোগ পাননি জর্ডি আলবার বিকল্প লেফটব্যাক হিসেবে চেলসির মার্কোস আলোনসো। হুয়ান মাতারও দলে জায়গা হয়নি। সবচেয়ে অবাক করা ছিল ২০১০ সালের বিশ্বকাপ জয়ী পেদ্রর দলে জায়গা না পাওয়া। সেই সঙ্গে জায়গা হয়নি বার্সেলোনার রাইট ব্যাকের অন্যতম ভরশার প্রতীক সার্জিয়ো রবার্তোর।
স্পেনের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ডেভিড ডি গিয়া, কেপা আরিজাবালাগা, পেপে রেইনা
ডিফেন্ডার: দানি কারভাহাল, আলভারো ওদ্রিওজোলা, জেরার্ড পিকে, সার্জিও রামোস, নাচো ফার্নান্দেজ, সিজার আজপিলিকুয়েতা, জর্ডি আলবা, নাচো মনরিয়েল
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, সল নিগুয়েজ, থিয়াগো আলকানতারা, আন্দ্রেস ইনিয়েস্তা, কোকে, ডেভিড সিলভা, ইসকো
ফরোয়ার্ড: মার্কো এসেনসিও, লুকাস ভাসকেজ, ডিয়েগো কস্তা, রদ্রিগো মরেনো, ইয়াগো আসপাস।
Akhi Malek
