মাগুরায় নিজ বাড়ি হতে সাবেক সেনা সদস্যের পুত্রের মৃতদেহ উদ্ধার
গতকাল মঙ্গলবার সকালে বাড়ির ছাদ থেকে লাশের গন্ধ আসায় তারা ছাদে গিয়ে দেখতে পান যে আমিন উদ্দিনের মৃত অর্ধগলিত মরদেহ টিনের চালের ওপর পড়ে আছে
মাগুরা শহরতলীর তাতীপাড়াস্থ অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ তবিবুর রহমানে বাড়ীর একটি টিনের ঘরের ছাদ থেকে তার একমাত্র পুত্র মোঃ আমিন উদ্দিন (১৯) এর পচনযুক্ত মৃতদেহ উদ্ধার করেছে সদর থানার পুলিশ ও সেনাবাহিনীর একটি দল।
পারিবারিক সুত্রে জানা গেছে, মৃত আমিন উদ্দিন মাগুরা পলিটেকনিকের ছাত্র। গত ১ লা জুন ২০২৫ সকাল ১০/১১ টার সময় ছেলেটি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় বলে তার পিতা গত ২ জুন ২০২৫ তারিখে মাগুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ১২২।
এরপর থেকেই আমিন উদ্দিনকে সবাই খোঁজাখুজি করছিলেন। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির ছাদ থেকে লাশের গন্ধ আসায় তারা ছাদে গিয়ে দেখতে পান যে আমিন উদ্দিনের মৃত অর্ধগলিত মরদেহ টিনের চালের ওপর পড়ে আছে।
তাৎক্ষণিক বিষয়টি মাগুরা সদর থানায় ও নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দেয়া হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে লাশটি উদ্ধার করে।
সন্দেহ করা হচ্ছে যে, আমিন উদ্দিনের মাদকাসক্ত বন্ধুদের মধ্যে কেউ এই হত্যাকান্ডের সাথে জড়িত। এই
হত্যাকান্ডের রহস্য উদঘাটনে জোর পুলিশী তৎপরতা চলছে।
এলাকাবাসী এই হত্যাকান্ডের সাথে জড়িত ঘাতকদের দ্রুত গ্রেফতার ও মাদক ব্যবসা বন্ধে সেনাবাহিনীর যৌথ অভিযান কামনা করেছেন।
Shamiur Rahman
