ঢাকা-০৮: ৩০ কেন্দ্রের ফলাফল
১৮৬৪ ভোটে এগিয়ে মীর্জা আব্বাস
১ হাজার ৮৬৪ ভোটে এগিয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী মীর্জা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনের ৩০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১ হাজার ৮৬৪ ভোটে এগিয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী মীর্জা আব্বাস।
প্রাপ্ত ২৯,৯৭৮টি ভোটের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মীর্জা আব্বাস 'ধানের শীষ' প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৯১৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো: নাসীরউদ্দীন পাটওয়ারী 'শাপলা কলি' প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ১৪ হাজার ০৪৫ ভোট পেয়েছেন।
ঢাকা-০৮ আসনের ১৬৪টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৭৫৪৭১ জন। এর মধ্যে ১,৫২,৭৯৫ জন পুরুষ ভোটার এবং ১,২২,৬৭৫ জন মহিলা ভোটার।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনে ১১ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রেফায়েত উল্লা হাতপাখা প্রতীকে রেফায়েত উল্লা পেয়েছেন ০৯ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ জুবের আলম খান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ০৫ ভোট।
বৃহস্পতিবার (আজ) সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়ে বড় কোনো সংঘাত-সংঘর্ষ ছাড়াই একটানা ভোট গ্রহন চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
এবারই প্রথম একইদিনে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হয়েছে। বেলা ২টা পর্যন্ত সারাদেশে ৪৩ হাজারের মধ্যে ৩৬ হাজার কেন্দ্রে ৪৮ শতাংশের মতো ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।
২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনে অংশ নিয়েছেন।
নির্বাচনে মোট প্রার্থী ছিল ২ হাজার ২৯ জন, এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন।
Shamiur Rahman
